Different types of arc stopping in circuit breakers......(সার্কিট ব্রেকারে আর্ক নির্বাপনের বিভিন্ন পদ্ধতি)
টপিকঃ সার্কিট ব্রেকারে আর্ক নির্বাপনের বিভিন্ন পদ্ধতি আর্ক বা ইলেকট্রিক্যাল আর্ক হচ্ছে এক ধরনের নিরন্তর ডিসচার্জিং প্রক্রিয়া যার, ফলে দুটি কন্টাক্টর এর মধ্যে এয়ার গ্যাপ বা ভ্যাকুয়াম থাকা সত্ত্বেও হাই-ডেনসিটি কারেন্ট প্রবাহিত হয়। এর ফলে উচ্চ তীব্রতার আলো ও তাপের উদ্ভব ঘটে। এক সেকেন্ড আর্কিং এর ফলে যে তাপের উদ্ভব ঘটে তা প্রায় সূর্য পৃষ্ঠের তাপমাত্রা 4 গুণ পর্যন্ত হতে পারে। যে কোন সার্কিট ব্রেকারে সুইচ অন এবং সুইচ অফ করার সময় আর্ক উৎপন্ন হওয়া অতি স্বাভাবিক ঘটনা। সার্কিট ব্রেকার স্থির কন্টাক হতে মুভিং কন্টাক্ট বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে আর্ক উৎপন্ন হওয়া শুরু হয । আর্কিং ফলে উৎপন্ন তাপমাত্রাকে সীমিত রাখতে হলে সার্কিট ব্রেকার এর সুইচিং টাইম যথাসম্ভব কম হওয়া জরুরী। এছাড়া সার্কিট ব্রেকারে আর্ক নির্বাপণ ও প্রশমিত করার আরও কিছু ব্যবস্থা রাখা হয়। আজ এই পোস্টে সার্কিট ব্রেকারে আর্ক নির্বাপণ করার সাধারণ কিছু কৌশল নিয়ে আলোচনা করব। সার্কিট ব্রেকারে আর্ক নির্বাপণ বা প্রশমিত করার জন্য নিম্নোক্ত দুটি পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে ১। উচ্চ রেজিস্টেন্স পদ্ধতি ২। নিম্ন রেজিস্টেন্স...